ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশায় এইচএসসি-বিএমটি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪জন পরীক্ষার্থী বহিষ্কার

-পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মঙ্গলবার এইচএসসি-বিএমটি পরীক্ষার আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ভেন্যু পরিদর্শন করেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এইচএসসি-বিএমটি শাখা পরীক্ষার আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রে (ভেন্যু পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়) অসদুপায় অবলম্বনের দায়ে ১৪জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। একই সাথে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে দায়িত্বরত ২জন কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকালে এইচএসসি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজী দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল। বেলা ১১টার দিকে আকস্মিকভাবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ভেন্যু পরিদর্শন করেন। সেখানে পরীক্ষা চলাকালে নকল ও মোবাইল ফোনসহ ১৪জন পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বরত ২জন কলেজ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এবং পরীক্ষার কেন্দ্র সচিব অধ্যক্ষ মো. আব্দুল মান্নান তথ্য নিশ্চিত করেন।

আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের (ভেন্যু পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়) সচিব ও অত্র কলেজ অধ্যক্ষ মো. আব্দুল মান্নান জানান, কালুখালী কলেজ, মাজবাড়ী জাহানারা বেগম কলেজ ও আইডিয়াল গার্লস কলেজ ৩টি কলেজের এইচএসসি (বিএমটি) শাখার পরীক্ষার জন্য কেন্দ্র করা হয়েছে আইডিয়াল গার্লস কলেজ এবং ভেন্যু করা হয়েছে পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে।

মঙ্গলবার সকালে ইংরেজী দ্বিতীয়পত্র বিষয়ে পরীক্ষায় ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪জন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে অবহেলায় ২জন শিক্ষকের অব্যাহতি প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পাংশায় এইচএসসি-বিএমটি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪জন পরীক্ষার্থী বহিষ্কার

আপডেট টাইম : ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :