মনোয়ার ইমাম, কলকাতা থেকেঃ
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি বাজার এলাকায় পশ্চিম বাংলা সরকারের এবং নতুন বিজেপি সরকারের একশত দিন পূর্ণ দিবস উপলক্ষে একটি পথসভা অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে বিগত সরকারের আমলে যে ভাবে উন্নয়ন এর নামে কোটি কোটি টাকা লুঠ হয়েছে তা তুলে ধরেন বক্তারা। এবং তৎকালীন তৃনমূল কংগ্রেস সরকার ও তার দলের নেতৃবৃন্দ কি ভাবে বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও নির্যাতন এবং অত্যাচার চালিয়েছে তা তুলে ধরেন জনসমক্ষে।
তিনি আরও বলেন তৎকালীন তৃনমূল কংগ্রেসের সরকার গরীব সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার এবং অর্থনৈতিক ক্ষমতা কে কেড়ে নিয়েছিল তা প্রকাশ্যে আনেন। বিরোধী দলের নেতা ও কর্মীদের কন্ঠ রোধ করতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছিল। আজকের এই সভায় বিগত ২০২৬ শের নির্বাচনের সময় বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছে তা তুলে ধরেন। এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক সামিম আহমেদের নেতৃত্বে বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে।
আজ সরকার বদল হয়েছে কিন্তু বিজেপি সরকার কারো বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি।এই সরকার বদ্ধপরিকর গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গন বিকাশ ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আম আদমি র সহযোগিতা চায়।
আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি র মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ বলেন যে, আমাদের সরকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে দ্বারে দ্বারে পৌঁছে যাবে।
আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সম্পাদক শ্রী গৌর সুন্দর ঘোষ এবং মথুরাপুর লোকসভা র প্রাক্তন বিজেপি প্রার্থী শ্রী শ্যামা প্রসাদ হালদার এবং মগরাহাট পশ্চিম বিজেপি নেত্রী ও জেলার জি এস সুপ্রিয়া ঘড়ুই এবং মগরাহাট পশ্চিমের বিজেপি নেতা শ্রী দেবপ্রসাদ হালদার এবং চিরন্তন নস্কর এবং মথুরাপুর জেলা বিজেপি র যুব মোর্চার অফিস সেক্রেটারি তুহিন মন্ডল এবং মগরাহাট পশ্চিমের বলিষ্ঠ নেতা শ্রী তম্ময় হাজরা এবং দীনেশ মন্ডল।
আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগরাহাট পশ্চিমের বিজেপি র তিন নাম্বার মন্ডল সভাপতি শ্রী পার্থ সারথি ঘোষ।এই সভাটি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র যুব মোর্চার নেতা শ্রী সৌমেন হালদার।এই অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী ও পুরুষ বিজেপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার 
মনোয়ার ইমাম, কোলকাতা (পশ্চিমবঙ্গ) প্রতিনিধি 






















