ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পর পর ২ বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

পর পর দুবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। শনিবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৮ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের লুজন দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পর একই অঞ্চলে আরেকটি কম্পন হয়।  রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর পরেরটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১২ কিলোমিটার গভীরে। পরপর দুই ভূমিকম্পের জেরে এখনও কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।

যুক্তরাষ্ট্রের সুনামি ওয়ার্নিং সিস্টেমের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে আজকের ভূমিকম্পের পর সুনামি আশঙ্কা নেই। কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে না ফিলিপাইনের ভূমিকম্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।

ফিলিপাইনের ভলকনোলজি ও সিসমোলজি ইনস্টিটিউটের রেনাতো সলিডাম বলেন, ‌ভূমিকম্পটি গভীর হওয়ায় সুনামি হওয়ার শঙ্কা নেই।

প্রদেশের কালাতাগান মিউনিসিপ্যালিটির পুলিশ কর্মকর্তা রনি অউরেলানো বলেন, খুবই শক্তিশালী একটি ভূমিকম্প ছিল। আমরা আতঙ্কিত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

পর পর ২ বার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আপডেট টাইম : ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃ :