ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মা নদীতে ৪২ কেজি ওজনের বিরল বাঘাইড় ধরা, ৬২ হাজার টাকায় বিক্রি

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়েছে প্রায় ৪২ কেজি ওজনের এক বিশালাকৃতির বিরল বাঘাইড় মাছ। মাছটি রবিবার (২৯ জুন) সকালে চর হাজিগঞ্জ বাজারে নিয়ে আসা হলে তা ৬২ হাজার টাকায় ১৮ জন ভাগীদারের মাঝে বিক্রি হয়।

–

জানা যায়, শনিবার (২৮ জুন) দিনগত রাতে চরভদ্রাসনের হাজার বিঘার চর এলাকায় মাছ ধরার সময় স্থানীয় জেলে আদু শেখের বরশিতে আটকে পড়ে বিশাল এই বাঘাইড়টি। দীর্ঘক্ষণ লড়াইয়ের পর মাছটি নৌকায় তুলে সকালে বাজারে নিয়ে আসেন তিনি। মাছটির খবর ছড়িয়ে পড়লে চর হাজিগঞ্জ বাজারে ভিড় করেন উৎসুক জনতা।

–

পরে মাছটি স্থানীয় বাজারে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মোঃ বাবুল শেখসহ ১৮ জন ভাগীদার ৬২ হাজার টাকায় মাছটি কিনে নেন। তারা জানান, মাছটির ওজন ছিল প্রায় ৪২ কেজি এবং এ বছর পদ্মা নদীতে এত বড় বাঘাইড় প্রথম ধরা পড়েছে।

–

স্থানীয় জেলেরা জানান, সম্প্রতি পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বড় রুই, কাতলা, বোয়াল ও বাঘাইড়ের মতো মাছ মাঝে মাঝে জেলেদের বরশি ও জালে ধরা পড়ছে।

–

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “খাবারের খোঁজে বা প্রজনন মৌসুম হওয়ায় বড় মাছ নদীতে বেশি দেখা যায়। বাঘাইড় মাছ বন্যপ্রাণী হলেও এটি মৎস্য সংরক্ষণ আইনের আওতাভুক্ত নয়। তাই জেলেরা বড় মাছ ধরতে পারেন। তবে ঝাটকা ও ছোট মাছ ধরার ক্ষেত্রে আমাদের অভিযান ও তদারকি নিয়মিতভাবে চলমান রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

পদ্মা নদীতে ৪২ কেজি ওজনের বিরল বাঘাইড় ধরা, ৬২ হাজার টাকায় বিক্রি

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাশন, ফরিদপুর :