ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মার দাপটে নদীগর্ভে বসতভিটা, খেয়াঘাট ও ফসলি মাঠ

আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ও চর হরিরামপুর ইউনিয়নের একাধিক এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যেই চরকল্যাণপুর, চরগোপালপুর, রেহিগোপালপুর ও হাসান ফকিরের ঘাট এলাকায় ভাঙনের তীব্রতা বাড়তে শুরু করেছে। পাশাপাশি চর হরিরামপুর ইউনিয়নের বাদশার খেওয়া ও চর বারোশ বিঘা এলাকাও ভাঙনের কবলে পড়েছে।
–
স্থানীয়রা জানান, পরিস্থিতি এভাবে চলতে থাকলে অনেকেই বসতভিটা হারাবেন এবং সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোও ঝুঁকিতে পড়বে। ইতোমধ্যে একাধিক খেয়াঘাটসহ প্রায় অর্ধ কিলোমিটার বাদাম,তিল,গো খাদ্য সহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
–
চরকল্যাণপুরের ভুক্তভোগী শেখ রতন শেখ জানান, “আমার নিজের বসতভিটা পদ্মায় তলিয়ে গেছে। গরু-ছাগল আর চার সন্তানসহ আমি এখন চাচার বাড়িতে আশ্রয় নিয়েছি। মাত্র ১৫ হাত দূরে এখন পদ্মার পানি—ভাঙন যে গতিতে এগোচ্ছে, তাতে এখান থেকেও চলে যেতে হবে।”
–
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, “ভাঙনের ভয়াবহতা এখনই রোধ না করলে আমাদের ইউনিয়নের বড় ধরনের ক্ষতি হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
–
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জানান, “ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।”
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

error: Content is protected !!

পদ্মার দাপটে নদীগর্ভে বসতভিটা, খেয়াঘাট ও ফসলি মাঠ

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাশন, ফরিদপুর :