আপডেট টাইম :
১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৮৬
বার পঠিত
-ছবি প্রতীকী।
পদ্মায় গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
ইসমাইল হোসেন বাবু: কুষ্টিয়ার ভেড়ামারা ১২ মাইল পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্র নকিবুল ইসলাম নকিব (১৪)-এর মৃত্যু হয়েছে। সে ভেড়ামারা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশারের ছেলে এবং ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক মাসুদ করিমের ভাতিজা। পারিবারিক সূত্রে জানা গেছে, ভেড়ামারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নকিবুল ইসলাম নকিব রোজা ছিল। আজ ৫ মার্চ, বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পদ্মা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে না পেয়ে সন্ধ্যার দিকে ১২ মাইল পদ্মা নদীতে নকিবের মরদেহ ভেসে ওঠে। আত্মীয়-স্বজনরা মরদেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জহুরুল ইসলাম। মেধাবী নকিবের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার ভেড়ামারা ১২ মাইল পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্র নকিবুল ইসলাম নকিব (১৪)-এর মৃত্যু হয়েছে।
সে ভেড়ামারা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশারের ছেলে এবং ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক মাসুদ করিমের ভাতিজা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভেড়ামারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী নকিবুল ইসলাম নকিব রোজা ছিল। আজ ৫ মার্চ, বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পদ্মা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে না পেয়ে সন্ধ্যার দিকে ১২ মাইল পদ্মা নদীতে নকিবের মরদেহ ভেসে ওঠে।
আত্মীয়-স্বজনরা মরদেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জহুরুল ইসলাম।