আপডেট টাইম :
০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
২২৮
বার পঠিত
পদ্মায় ইলিশ ধরার অপরাধে দুই জেলের অর্থদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় উদ্ধারকৃত ৩ হাজার মিটার মাছ ধরার জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বৈরাগীরচর বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ ধরার সময় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম। তিনি জানান, মাছ ধরা অবস্থায় স্থানীয় দুই জেলেকে আটক করা হয়। জেলেরা ভুল স্বীকার করে আর মাছ ধরবে না মর্মে স্বীকারোক্তি প্রদান করায় তাদের ৫‘শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলেদের কাছ থেকে উদ্ধার করা ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। আরও পড়ুনঃ আগামী বছরেই নেট ৫.৫জি চালু করতে যাচ্ছে হুয়াওয়ে এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় উদ্ধারকৃত ৩ হাজার মিটার মাছ ধরার জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার বৈরাগীরচর বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ ধরার সময় এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম। তিনি জানান, মাছ ধরা অবস্থায় স্থানীয় দুই জেলেকে আটক করা হয়। জেলেরা ভুল স্বীকার করে আর মাছ ধরবে না মর্মে স্বীকারোক্তি প্রদান করায় তাদের ৫‘শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জেলেদের কাছ থেকে উদ্ধার করা ৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।