ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নির্বাচন নিয়ে তালবাহানার রেকর্ড আওয়ামী লীগের নেই: -মাহবুবউল আলম হানিফ এমপি.

নির্বাচন নিয়ে কখনো তালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই, এই রেকর্ড বিএনপির আছে। বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দুইবারই ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য নানা রকম তালবাহানা করেছিলো। জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিলো।

বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপিকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিয়েছিলো এদেশের জনগণ। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তালবাহানা করার অভ্যাসটা বিএনপির আছে আওয়ামী লীগের নয়। বাংলাদেশে ইতিহাসে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের নজির একমাত্র আওয়ামী লীগই সৃষ্টি করেছিলো ২০০১ সালে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতারা এই সরকারের বিরুদ্ধে সবসময় নেতিবাচক কথাবার্তাই বলে চলেছে।

আরও পড়ুনঃ নড়াইলে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন

হানিফ আরো বলেন, বিএনপি নেতারা সবসময় বলেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের এসব কথাবার্তার মধ্যেও কিন্তু দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকান্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে সেই হতাশা থেকে মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এই ধরনের নেতিবাচক কথাবার্তা বলছেন।

সরকার সিন্ডিকেটের মাধ্যমে চালের মূল্য বৃদ্ধি করে মুনাফা খাচ্ছে মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে হতাশ হয়ে মির্জা ফখরুল ছেলে মানুষের মতো সরকারের চাল মজুত ও মুনাফার কথা বলছেন।

এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

নির্বাচন নিয়ে তালবাহানার রেকর্ড আওয়ামী লীগের নেই: -মাহবুবউল আলম হানিফ এমপি.

আপডেট টাইম : ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :