ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার

-ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন শিকদার।

মানিক কুমার দাসঃ

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন শিকদারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

.

এর আগে রোববার রাতে উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে।

.

তিনি ভাঙ্গা থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার আসামি। এছাড়া চাঁদাবাজিসহ তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

.

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মধ্যপাড়া এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ঘটনার পরেরদিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মামলা করেন। এ মামলায় মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪০-৫০ জনকে আসামি করা হয়।

.

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিয়া বাজার থেকে মামুন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :