ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক চেয়ারম্যান কাজী ফজলুল হক

মোঃ আরিফুল মিয়াঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান জেলা বাস মালিক সমিতির সদস্য মো. কাজী ফজলুল হক আর নেই। সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪২ সালে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের ঐতিহ্যবাহী কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে রায়পুর ইউনিয়নের জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মময় জীবনে তিনি সততা, আন্তরিকতা ও জনকল্যাণে ভূমিকা রাখার জন্য সকলের কাছে ছিলেন শ্রদ্ধেয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার কন্যা, এক নাতি পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) জোহরের নামাজের পর হাটঘাটা কাজী জোনাবআলি দারুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ জায়েদ হাসান জিয়া। জানাজার পর তাকে মাদ্রাসা মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ফরিদপুর-১ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক চেয়ারম্যান কাজী ফজলুল হক

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :