ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নারী দালাল হেলেনা আক্তার কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ‌জনতা

মানিক কুমার দাসঃ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল ‌ হেলেনা আক্তার কে (৪৫) কে আটক করে ‌ পুলিশের হাতে সোপর্দ করেছে ‌ স্থানীয় জনতা। আজ রবিবার দুপুরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।  এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

.

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়োগকৃত কর্মচারী না হয়েও রোগীদের জিম্মি করে অর্থ আদায় করছিলেন হেলেনা আক্তার। এছাড়া ‌হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে ওই নারীর বিরুদ্ধে।
.

পরে বিষয়টি জানতে পেরে রবিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্থানীয়রা হেলেনা আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার উপপরিদর্শক পিযুষ কান্তি বিশ্বাস জানান, হাসপাতালের কর্মচারী না হয়েও দীর্ঘদিন যাবত হাসপাতালে আসা রোগীদের সাথে প্রতারণা করছিল হেলেনা আক্তার।

.

এমন অভিযোগে শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারীকে সোপর্দ করে তারা। এ ঘটনায় হেলেনা আক্তারের বিরুদ্ধে কোতয়ালী থানায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদি হয়ে লিখিত অভিযোগ করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নারী দালাল হেলেনা আক্তার কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ‌জনতা

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :