ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নারীরা আজও অবহেলিত, আমাদের অধিকার থেকে বঞ্চিত — সভাপতি হিলি নারী উদ্যোক্তা

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বানে এ কর্মসূচিতে হাকিমপুর ও হিলির নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আজ রোববার (৮ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে হাকিমপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতি মহোদয়ের বক্তব্য শেষে হলরুমে কথা বলার জন্য দাঁড়ান হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি। বিষয়টি সঙ্গে সঙ্গে ইউএনও মহোদয়ের দৃষ্টিগোচর হয় এবং কথা বলার জন্য তাকে মঞ্চে ডেকে নেওয়া হয়।

তিনি বক্তব্যের শুরুতে বলেন, “আজ আমাদের নারীদের নিয়েই মূলত এই প্রোগ্রাম। এখানে আমাদের দুটি নারী উদ্যোক্তা সংগঠন আছে। অথচ আমাদের কথা বলার জন্য মাইকে ডাকা হয় নাই। তাই আমার অধিকার আমি আদায় করে নিলাম।” একথায় উপস্থিত সবাই করতালি দেন।

বিষয়টি কেন এমন হলো, অনুষ্ঠান চলাকালীন সঙ্গে সঙ্গে কৈফিয়ত চান ইউএনও মহোদয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

সভাপতি জাকিয়া ডলি বলেন, “বর্তমান সময়ে আমি মনে করি আমরা নারীরা আরও অবহেলিত ও নির্যাতনের শিকার হচ্ছি। সকালে শুনতে বা দেখতে পাই, বাবার কাছ থেকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে হত্যা করা হচ্ছে। দাদি ও নাতনির মরদেহ পাশাপাশি জমিতে পড়ে আছে। আজকে দেখলাম গাজীপুরে জনৈক তিন সন্তানের জননীকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কিভাবে এই পুরুষশাসিত সমাজে নিরাপদ থাকবো?”— এমন প্রশ্ন রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমা, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বন বিভাগের শাহজান আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলামসহ অনেকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

নারীরা আজও অবহেলিত, আমাদের অধিকার থেকে বঞ্চিত — সভাপতি হিলি নারী উদ্যোক্তা

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :