ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগেশ্বরীতে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরাঞ্জামসহ ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ পাঁচজন জুয়ারীকে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ। আটক পাঁচজনকে জুয়া খেলার অপরাধে গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী থানার ধনী গাগলা বাইগচাটারী গ্রামের মৃত ফুল মামুদের ছেলে হাসমত আলী (৫৬), ধনী গাগলা ছিলা খানার মৃত আব্দুর রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (৪৮), একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৩) এবং পার্শ্ববর্তী ফুলবাড়ী থানার পূর্ব অনন্তপুর বেড়াকুটি গ্রামের মৃত আনছার আলীর ছেলে আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল (৪৪), অনন্তপুর হাজীটারী গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)। এর মধ্যে আমিনুল ইসলাম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা গ্রামের মৃত ফুল মামুদের ছেলে হাসমত আলী (৫৬) এর বাড়ির আঙ্গিনায় জুয়ার আসর হতে ওই পাঁচ জুয়ারীকে আটক করে থানায় আনা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, আটক পাঁচজনকে জুয়া আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার

error: Content is protected !!

নাগেশ্বরীতে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৫

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :