ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাগরপুরে ১০০ পিচ ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাংগাইলের নাগরপুরে ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা অফিসার ইনচার্জ এইচ.এম জসিম উদ্দিনের নির্দেশে নাগরপুর থানার এসআই মামুন,এসআই মুতাছিম, এএসআই জাহাঙ্গীর, এএসআই মুস্তাইন,এএসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স সহ পাকুটিয়া বাজার থেকে চার মাদক ব্যবসায়ীকে ১০০ পিচ ইয়াবা সহ আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, পাকুটিয়া গ্রামের মৃত আরফান আলীর ছেলে ও পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শামীম খানের ছোট ভাই মো: সেলিম খান (৪৫); আগদিঘুলিয়া গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মাগর মিয়া (২৪), শাকিল মিয়া (২০) ও হারাইপাড়া গ্রামের ছদু মিয়ার ছেলে শিবলু মিয়া(২১)। বুধবার নাগরপুর থানায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে টাংগাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাকুটিয়া বাজার থেকে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নাগরপুরে ১০০ পিচ ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
সোলায়মান, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি :