ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগরপুরে কর্মস্থলে যত্রতত্র অনুপস্থিত সমবায় কর্মকর্তা

টাঙ্গাইলের নাগরপুরে সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ হোসেন এর খেয়াল-খুশিতে চলছে উপজেলা সমবায় অফিস। এতে সেবা নিতে আসা জনসাধারণ নানা ভাবে বিড়ম্বনার শিকার হচ্ছে। অসুস্থতার অজুহাত ও কর্মসূচি পরিদর্শনের নামে অধিকাংশ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি। গত ১৬ ই ডিসেম্বর জাতীয় দিবস পালনেও অনুপস্থিত ছিলেন অনিয়মিত এই সমবায় কর্মকর্তা। এছাড়াও ১৭ ও ১৮ ডিসেম্বর সরেজমিনে গিয়েও অফিস সময়ে অনুপস্থিত পাওয়া যায় তাকে।
এমন অভিযোগ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, সমবায় অফিস নিয়ে আমি নিজেও বিব্রত। এই অফিস সরাসরি জনসাধারণে সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট বিধায় সবসময় এই অফিসের চলমান কার্যক্রম আমাদের প্রয়োজন। অথচ কর্মস্থলে সমবায় কর্মকর্তার উপস্থিতি সন্তোষজনক নয়। গত ১৬ ই ডিসেম্বর গুরুত্বপূর্ণ জাতীয় দিবসেও তিনি অনুপস্থিত ছিলেন। এটি মোটেও কাম্য নয়। ফলে আমি উপজেলা প্রশাসনের সমন্বয়ক কর্মকর্তা হিসেবে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। পরবর্তীতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নাগরপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ হোসেন বলেন, ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে করা কোনো কমিটিতে আমাকে রাখা হয় নাই। সেইদিন আমার উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ না বিধায় ছিলাম না অফিসে। এছাড়াও আমি অসুস্থ থাকায় কয়েকদিন অফিসে অনুপস্থিত ছিলাম। ছুটি সংক্রান্ত কাগজ ই-মেইলে যথাযথ কর্তৃপক্ষকে প্রেরণ করেছি।
উল্লেখ্য, সমবায় কর্মকর্তা ছুটি সংক্রান্ত ও যথাযথ তারিখের চিকিৎসা ব্যবস্থাপত্র সহ অন্যান্য কোনো কাগজপত্র প্রদর্শন করতে সক্ষম হয়নি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নাগরপুরে কর্মস্থলে যত্রতত্র অনুপস্থিত সমবায় কর্মকর্তা

আপডেট টাইম : ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
সোলায়মান, নাগরপুর উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি :