ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে পাবলিক টয়লেটের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা ও স্থানীয়রা

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির নলছিটি উপজেলার গুরুত্বপূর্ণ পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও অব্যবস্থাপনার শিকার। বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পৌরসভার এই একমাত্র পাবলিক টয়লেটটি অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা, বিশেষ করে বরিশালগামী অসুস্থ রোগী ও নারী-শিশুরা।

প্রাচীন এ পৌরসভার নাগরিকরা দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। কাগজে-কলমে নানা সুবিধা থাকলেও বাস্তবে তার সুফল পাচ্ছেন না এ উপজেলার সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা ব্যবহারযোগ্য নয়। নেই কোনো নিয়োজিত জনবল বা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা।

শহরের মূল কেন্দ্রবিন্দু চৌরাস্তার মোড় ও ফলপট্টি এলাকাতেও পাবলিক টয়লেটের দাবি তুলেছেন স্থানীয়রা। তারা বলছেন, পাশেই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ জেলা পরিষদ মার্কেট। এটা সংস্কার ও নতুন একটি পাবলিক টয়লেট নির্মাণ করা যেতে পারে। বর্তমানে ওই স্থানটিতে ঝুঁকি নিয়ে ব্যবসা পরিচালনা করছেন কিছু দোকানি।

সচেতন নাগরিকরা বলছেন, পৌর বাসস্ট্যান্ড এলাকার পাবলিক টয়লেটটি সংস্কার এবং শহরের চৌরাস্তা মোড়ে নতুন টয়লেট নির্মাণ সময়ের দাবি।

এ বিষয়ে নলছিটি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, পাবলিক টয়লেটটি জনসাধারণের ব্যবহার উপযোগী করার বিষয় নিয়ে ইতোমধ্যে আমরা পরিকল্পনা শুরু করেছি। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার একটি বিষয় রয়েছে, সেগুলো নিশ্চিত করে শিগগিরই এটি যাত্রী ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রংপুরে বাসচাপায় ঠিকাদার নিহত

error: Content is protected !!

নলছিটিতে পাবলিক টয়লেটের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা ও স্থানীয়রা

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :