দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নলছিটিতে এক দশকের ভোগান্তি শেষে শুরু হলো রাস্তায় ইউনিব্লক নির্মাণ
মোঃ আমিন হোসেনঃ ঝালকাঠির নলছিটি পৌর এলাকার কাঠেরপোল থেকে শংকরপাশা হয়ে পুলেরহাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য ছিল। ভাঙাচোরা রাস্তায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো স্থানীয়দের। . ২০২৩ সালে ওই রাস্তায় ভ্যান উল্টে পড়ে প্রাণ হারায় পাঁচ বছর বয়সী এক শিশু। ঘটনার এক বছর পর অবশেষে শুরু হলো সড়কটির পুনঃনির্মাণ কাজ। . সোমবার (১২ মে) বিকেলে এক কিলোমিটার রাস্তা ইউনিব্লকে নির্মাণের উদ্বোধন করেন নলছিটি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পৌরসভা। . উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মো. শাহজালাল হোসাইন জিহাদী। . অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত শিশুর বাবা কবির হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবুল হোসেন,এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. মনির হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠির নলছিটি পৌর এলাকার কাঠেরপোল থেকে শংকরপাশা হয়ে পুলেরহাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য ছিল। ভাঙাচোরা রাস্তায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো স্থানীয়দের।
.
২০২৩ সালে ওই রাস্তায় ভ্যান উল্টে পড়ে প্রাণ হারায় পাঁচ বছর বয়সী এক শিশু। ঘটনার এক বছর পর অবশেষে শুরু হলো সড়কটির পুনঃনির্মাণ কাজ।
.
সোমবার (১২ মে) বিকেলে এক কিলোমিটার রাস্তা ইউনিব্লকে নির্মাণের উদ্বোধন করেন নলছিটি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পৌরসভা।
.
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা মো. শাহজালাল হোসাইন জিহাদী।
.
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত শিশুর বাবা কবির হোসেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবুল হোসেন,এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. মনির হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।