ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নদী পথে খুলনার সমাবেশে যেতে চায় মহম্মদপুর বিএনপি’র নেতা-কর্মীরা

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের তিনদিন আগেই আন্ত:জেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণায় উৎকণ্ঠায় মহম্মদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাস বন্ধের এমন ঘোষণায় সমাবেশে যোগদান নিয়ে বিকল্প চিন্তা করছেন তারা। তবে বিকল্প চিন্তা নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না তারা। সরকারের প্ররোচনায় বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়ায় সমাবেশ নিয়ে দু:চিন্তায় পড়েছেন বলে জানিয়েছেন মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা ও সদস্য সচিব আক্তারুজ্জামান। তবুও সমাবেশ কে সফল করতে এবং কর্মীদের উৎসাহ দিতে আজ শুক্রবার সকালে নেতাদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

বিএনপি’র নেতাকর্মীরা গত বুধবার দুপুরে বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের বাস বন্ধের খবরটি জানতে পেরে ক্ষুব্ধ তারা। একই সাথে বিকল্প পথে কিভাবে সমাবেশে যোগদান করা যাবে সে বিষয়টিও ভাবছেন। তবে বিকল্প বিষয় নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না সিনিয়র এই নেতৃবৃন্দ। তবে মহম্মদপুর থেকে নদী পথে বেশীরভাগ কর্মীরা সমাবেশে যাচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল তো জানিয়েছেন। এবং নদী পথের এই যাত্রা কে নিরাপদ মনে করছেন।

মহম্মদপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আক্তারুজ্জামান বলেন যে কোন উপায়ে সমাবেশ সফল করতে আমরা খুলনা পৌছবো। এবং সমাবেশে যোগদানের চেষ্টা করবো। প্রয়োজনে পায়ে হেঁটে হলেও আমরা সমাবেশস্থলে পৌঁছাবো। সমাবেশ ঘিরে উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা গত দুইদিন ধরে লিফলেট বিতরণ করে যাচ্ছেন। এ ছাড়া যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুলনার মহা সমাবেশ সফল করতে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

নদী পথে খুলনার সমাবেশে যেতে চায় মহম্মদপুর বিএনপি’র নেতা-কর্মীরা

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি, মাগুরা :