ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নতুন সুরক্ষা ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অ্যানড্রয়েড গ্রাহকদের জন্য নতুন সুরক্ষা ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারে অ্যানড্রয়েড গ্রাহকরা পাসওয়ার্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ সুরক্ষিত রাখতে পারবেন। আপাতত ডেভেলপমেন্টের স্তরে থাকলেও শিগগিরই বিটা আপডেটে এই ফিচার পৌঁছে যেতে পারে।

এখন হোয়াটসঅ্যাপের সব চ্যাট গুগল ড্রাইভে সেভ হয়। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গিয়েছে এবার থেকে এই ব্যাক আপ এনক্রিপ্ট করা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপ অথবা গুগল ড্রাইভ চ্যাট ব্যাক আপ পড়তে পারবে না।

একবার এই পাসওয়ার্ড ভুলে গেলে কোন ভাবেই গ্রাহক হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাক আপ রিস্টোর করতে পারবেন না।

এছাড়াও মঙ্গলবার অ্যানড্রয়েড ও আইওএস স্টেবল ভার্সনে পৌঁছেছে ডার্ক মোড আপডেট। এর ফলে এবার প্রায় সব অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহক হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। এতদিন শুধুমাত্র বিটা টেস্টাররা এই ফিচার ব্যবহার করতে পারতেন।

বিগত কয়েক বছর হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন ফিচার যোগ হয়েছে। এর ফলে জনপ্রিয় এই মেসেজিং সার্ভিস ব্যবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে গিয়েছে। ২০২০ সালও তার ব্যতিক্রম হবে না। সম্প্রতি আইওএস ও অ্যানড্রয়েড বিটা ভার্সনে একগুচ্ছ নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে বেশিরভাগ ফিচার স্টেবেল ভার্সনে পৌঁছে যাবে। এবার স্টেবল ভার্সনে ডার্ক মোড এসে গিয়েছে।

অক্টোবর মাসে প্রথম দিকে নতুন ফিচার সামনে এসেছিল। এই ফিচারে কোন মেসেজ পোস্ট করলে নিজে থেকেই নির্দিষ্ট সময় পরে সেই মেসেজ ডিলিট হয়ে যাবে। কত সময় পরে এই মেসেজ ডিলিট হবে গ্রুপের অ্যাডমিন ঠিক করে দিতে পারবেন। আপাতত বিটা ভার্সনে যোগ হয়েছে এই ফিচার।

আপাতত গ্রুপ চ্যাটে এই ফিচার যোগ হয়েছে। গ্রুপের অ্যাডমিন এই ফিচার চালু করলে তবেই অন্যান্য সদস্যরা সেই গ্রুপে নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

error: Content is protected !!

নতুন সুরক্ষা ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ :