ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে রাতের অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। রোববার (১৮ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিস থেকে মোট ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

এ সময় দুটি অবৈধ বিদ্যুৎ সংযোগ ও আবাসিক সংযোগ থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত একটি পার্শ্ব সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ১৭টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।

অভিযানকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে উৎসবের দিনগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

এ ছাড়া আবাসিক মিটারের বিদ্যুৎ বাণিজ্যিক কাজে ব্যবহার, সড়ক বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার এবং বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ, বিদ্যুতের অপচয় রোধ ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :