ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দুর্গাপূজার নিরাপত্তায় ফরিদপুর ও রাজবাড়ীতে এসআরবি-১০-এর সর্বোচ্চ প্রস্তুতি

ফরিদপুর প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর ও রাজবাড়ীতে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে টহল, সিসিটিভি নজরদারি, ড্রোন টিম ও সাইবার মনিটরিংসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুরের গোয়ালচামট এলাকার ওয়েস্ট এন্ড পাড়া মন্দির পরিদর্শন শেষে সাংবাদিক ও হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানানো হয়। এ সময় এসআরবি-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, এসআরবি-১০-এর দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় ১ হাজার ৮৪১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ফরিদপুর ক্যাম্পের অধীন সিপিসি-৩-এর আওতায় রয়েছে প্রায় ১ হাজার ২০১টি মণ্ডপ।

নিরাপত্তায় ১৫টি পিকআপ পেট্রোল, ২৮টি মোটরসাইকেল টহল এবং সাদাপোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রশিক্ষিত কমান্ডো, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ড্রোন টিমের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে সাইবার মনিটরিং সেল কাজ করছে। পাশাপাশি পূজামণ্ডপে আগত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী দর্শনার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

যানজট নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা ও জরুরি সেবা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-১০। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল টিমও প্রস্তুত রয়েছে।

এসআরবি-১০-এর পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিরাপদ ও আনন্দমুখর দুর্গাপূজা নিশ্চিত করতে সংস্থাটির সদস্যরা কাজ করছেন। এ জন্য পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

দুর্গাপূজার নিরাপত্তায় ফরিদপুর ও রাজবাড়ীতে এসআরবি-১০-এর সর্বোচ্চ প্রস্তুতি

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :