ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইল জেলার ক্রীড়া উন্নয়নে মাশরাফির সাথে আইপিডিসি চুক্তি নবায়ন 

নড়াইল জেলার ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ০২ আসনের সাংসদ মাশরাফী  বিন মোর্ত্তজার সামাজিক সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এর সাথে চুক্তি নবায়ন করল ‘আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড’।
ঢাকায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এর প্রধান কার্যালয়ে আজ  নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজা এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মমিনুল ইসলাম ৫ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক নবায়ন চুক্তি স্বাক্ষর করেন।
বিগত ৩ বছর যাবত নড়াইল জেলার ক্রীড়ার উন্নয়নে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে কাজ করে আসছে আইপিডিসি। এছাড়াও নড়াইলের খেলোয়াড়দের জন্য একটি উন্নত মানের জিমনেশিয়াম তৈরী  করে দিচ্ছে তারা।
নতুন নবায়িত চুক্তির অধীনে, আগামী ৫ বছর পূর্বের চেয়ে বড় পরিসরে নড়াইল জেলায় খেলাধুলার প্রশিক্ষণ প্রদানে নড়াইল এক্সপ্রেস যে লক্ষ্য নিয়ে কাজ করছে তাতে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এক্সক্লুসিভ পার্টনার হিসেবে থাকবে। নড়াইলে সেরা মানের খেলাধুলার প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করতে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড নড়াইল এক্সপ্রেসকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। গত ৩ বছরে  ফাউন্ডেশনটি  ক্রিকেট, ফুটবল ও ভলিবল একাডেমি দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করলেও আগামীতে আরো দুইটি ক্রীড়া ইভেন্ট সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।
নড়াইল থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য খেলাধুলার যাবতীয় প্রশিক্ষণ সুবিধা প্রদানে এগিয়ে আসার জন্য আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

নড়াইল জেলার ক্রীড়া উন্নয়নে মাশরাফির সাথে আইপিডিসি চুক্তি নবায়ন 

আপডেট টাইম : ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
ডেস্ক রিপোর্টঃ :