ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলে স্কুল ছুটির পর বাড়িতে ফেরা হলো না শিশু আছিয়ার। নড়াইল সদর উপজেলায় স্কুল ছুটির পর বাড়ির ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে আছিয়া খানম (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আছিয়া খানম নড়াইল সদর উপজেলার সার্কেলডাঙ্গা গ্রামের মো: ফারুক মোল্যার মেয়ে। সে সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে নড়াইল জেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আছিয়া গুরুতর আহত হলে মোটরসাইকেল চালক তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম বলেন, আইনগত পক্রিয়া শেষে শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নড়াইলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :