ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে সরকারী হালটের জমি দখল করে ইউপি সদস্যের ঘেরকাটাঃ ৯৯৯ কল পেয়ে কাজ বন্ধ করলো পুলিশ

নড়াইলে সরকারী হালটের জমি দখল করে ইউপি সদস্য নির্মল গুপ্তের ঘেরকাটা শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে আজ ৩১মে বুধবার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে। এরকম অনিয়ম কাজে বাধা দিতে গেলে প্রতিবেশি একই গ্রামের কৃষ্ণপদ দত্তের উপর চড়াও হন ওই নির্মল গুপ্ত ও তার গুন্ডা বাহিনী নিয়ে। পরে ৯৯৯ কল করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয় ।

এমন খবর পেয়ে সাংবাদিকরা সরেজমিনে যেয়ে ছবি তুলতে গেলে মেম্বরের গুন্ডা বাহিনী তেড়ে এসে ক্যামেরা ছিনিয়ে নিতে আসে। এ ব্যপারে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষ্ণপদ দত্ত।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেনাহাটী পশ্চিমপাড়ায় সরকারি হালট দাগ নং হালনাগাদ ৩০৬, পাশের দাগ নং হালনাগাদ ৩০৭, এই উভয় দাগ নং এর জমিতে আজ ৩১/০৫/২৩ ইং তারিখ বুধবার বেলা ১১ টার সময় অবৈধ দখল করে ঘের কাটা শুরু করে স্থানীয় ইউপি সদস্য নির্মল গুপ্ত, অলিপ দত্ত, শংকর গুপ্ত, শুভ গুপ্ত, নিরান গুপ্ত সহ ১০/১২ জন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ যেয়ে ঘের কাটার কাজ বন্ধ করে দেন ।

এ বিষয়ে কৃষ্ণপদ দত্ত বলেন, বেনাহাটী মৌজার জে,এল নং-৮০ এর ৩০৬ নং দাগে আমাদের পৈতৃক সম্পত্তি ও ৩০৭ নং দাগের সরকারী হালট জোরকরে ভোগদখল করার জন্য প্রতিবেশি বেনাহাটী গ্রামের নির্মল গুপ্ত (৫২),অলিপ দত্ত (৩০),শংকর গুপ্ত (৫৮), শুভ গুপ্ত (২৮) সহ ১০/১২ জন উক্ত জমিতে প্রবেশ করে ঘের কাটা শুরু করলে আমি তাদেরকে বাধা দিতে গেলে তাদের দা-সাবল লাটি-শোঠা নিয়ে আমাকে মারপিট করিতে উদ্যত হয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর বিচার চাই ও জীবনের নিরাপত্তা চাই।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুুর রহমান বলেন,৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত নিতে আবার নির্দেশ দিলেন আসামের হাইকোর্ট

error: Content is protected !!

নড়াইলে সরকারী হালটের জমি দখল করে ইউপি সদস্যের ঘেরকাটাঃ ৯৯৯ কল পেয়ে কাজ বন্ধ করলো পুলিশ

আপডেট টাইম : ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :