ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে ভ্যানচুরির উদ্দেশ্যে ভ্যানচালকে হত্যার অভিযোগ

নড়াইল সদর উপজেলায় দেলবার গাজী (৫৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ৮ টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের খলিশাখালী আটঘরা শ্মশানের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। দেলবার গাজী নড়াইল সদর উপজেলার মধুরগাতি গ্রামের শুকুর গাজীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আসমত আলী জানান, দেলবার গাজী গত সোমবার বিকেলে তার নিজস্ব ভ্যান নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশানের পাশে দেলবার গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে বিছালি ক্যাম্প পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, লাশের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান চুরির উদ্দেশে দিলবর গাজীকে হত্যা করা হয়েছে। তার চুরি হওয়া ভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত নিতে আবার নির্দেশ দিলেন আসামের হাইকোর্ট

error: Content is protected !!

নড়াইলে ভ্যানচুরির উদ্দেশ্যে ভ্যানচালকে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :