ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে বাস্তবায়িত কাজে সন্তোষ প্রকাশ করলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খাঁ নড়াইল সফর করে সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তিনি নড়াইলে চলমান বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শনকালে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) ও সমগ্র দেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক তুষার মোহন সাধু খাঁ এক সরকারি সফরে নড়াইল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরেজমিনে নড়াইলে বাস্তবায়িত মাঠ পর্যায়ে কাজ এবং চলমান বিভিন্ন প্রকল্পের কাজের বিষয়ের খোজ খবর নেন। তিনি নড়াইলের বিভিন্ন কাজে মানে সন্তোষ প্রকাশ করেন এবং চলমান কাজের গতি আরো বৃদ্ধির জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন উপ-প্রকল্প পরিচালক মোঃ আবু হানিফ। নড়াইলের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এম এম আবু সালেহ নড়াইলের কার্যক্রম সর্ম্পকে প্রতিনিধিদেরকে অবহিত করেন।

কালিয়া উপজেলার সহকারি প্রকৌশলী খালেদ আহমদ উসমানী, জেলা অফিসের প্রাক্কলনিক মোঃ সোহেল রানা, নড়াইল সদর উপজেলার উপ-সহকারি প্রকৌশলী জি এম এহসানুল হক, লোহাগড়া উপজেলার উপ-সহকারি প্রকৌশলী মিঠুন রায় উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন

error: Content is protected !!

নড়াইলে বাস্তবায়িত কাজে সন্তোষ প্রকাশ করলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :