ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে প্রতিপক্ষের হামলায় বাাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ৩ নারীসহ আহত-৫

নড়াইল সদরের বিলডুমুরতলা গ্রামে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতাকর্মীদের পাঁচটি বাাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।
গ্রামবাসী ও দলীয় নেতাকর্র্মীরা জানান, নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন বিএনপির (স্থগিত কমিটি) সভাপতি প্রতিপক্ষের হুমায়ুন মোল্যা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করে বিএনপির অপর গ্রæপের নেতাকর্মীদের বাড়িঘর গত শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ব্যাপক ভাঙচুর চালায়। এতে বিএনপি নেতা টিংকু গ্রুপের পাঁকা এবং টিনশেডের পাঁচটি বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।
জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম টিংকু বলেন, গ্রামে আধিপত্য বিস্তার করতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি নেতা হুমায়ুন মোল্যা দলীয় নেতাকর্মীদের শায়েস্তা করতে বাড়িঘর ভাঙচুর করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে হুমায়ুন মোল্যা আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুপ্রবেশ করিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের শায়েস্তা করছেন।
প্রতিপক্ষের হামলায় হবখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এখলাস মোল্যা, হবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক হাফিজুর মোল্যা, আনসার সদস্য রিপন মোল্যা, আসাদ মোল্যা ও ইলিয়াস মোল্যার বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন-এখলাস মোল্যার স্ত্রী ঝর্ণা বেগম (৪০), কেরামত মোল্যার স্ত্রী পাখিয়া বেগম (৫৫) ইলিয়াস মোল্যার স্ত্রী পারভীন বেগম (৩০) মনিবাবু (৪৫) ও মফিজুর মোল্যা (৪০)। এদেরকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, স্থানীয় যুবদল নেতা সোহেল মোল্যা বাদী হয়ে শনিবার রাতে ১২জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
তবে, এ অভিযোগ অস্বীকার করে হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রতিপক্ষের হুমায়ুন মোল্যা বলেন, প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে আমাদের লোকজনের ওপর দোষ চাপাচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন তিনি।
নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিলডুমুরতলা গ্রামে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

নড়াইলে প্রতিপক্ষের হামলায় বাাড়িঘর ভাঙচুরের অভিযোগ, ৩ নারীসহ আহত-৫

আপডেট টাইম : ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :