ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী সুলতান উৎসব

‘সংস্কৃতি চর্চাই হোক আমাদের সুন্দর আগামীর প্রেরণা’ এ শ্লোগানকে সামনে নিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে চার দিনব্যাপী সুলতান উৎসব-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশুদের ছবি আঁকা উৎসবের বিজয়ী শিশুদের পুরস্কার হিসাবে অবিভক্ত বাংলার বৃহত্তর যশোর জেলা বোর্ডের চেয়ারম্যান মুন্সি ওয়ালিউর রহমানের নামে ‘মুন্সী ওয়ালিউর রহমান পদক প্রদান’ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ।
এ সময় অবিভক্ত বাংলার বৃহত্তর যশোর জেলা বোর্ডের চেয়ারম্যান মুন্সি ওয়ালিউর রহমান মেয়ে শান্তা ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, অ্যাড রমা রানী রায়, গোলাম মনোয়র কামাল, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক লিজা হাসান ও কর্মকর্তা মুন্সী আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
চার দিনব্যাপী এ উৎসবে চিত্র প্রদর্শনী, দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের ছবি আঁকা উৎসব ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলল ওসমানী উদ্যান, তবে ঢুকতে টিকিট লাগছে

error: Content is protected !!

নড়াইলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী সুলতান উৎসব

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :