ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে নৈশ প্রহরী হত্যা, প্রধান ২ আসামি গ্রেফতার

নড়াইল লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ভাগ্নের রডের আঘাতে মামা মো. সিরাজুল ইসলাম মোল্লা(৫৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্লার ছেলে। সোমবার (৩ জুলাই) রাতে নিহতের নিজ বাড়ির পাশে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতে স্ত্রী বাদী হয়ে ৫ জুলাই ১৫ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে। যার প্রেক্ষিতে নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মামলা রুজুর পর পরই আজ ৬ জুলাই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এবং জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এর পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জামিল কবির ও এসআই (নিঃ) অপু মিত্র, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই(নিঃ) আলী হোসেন এবং লোহাগড়া থানার এসআই(নিঃ) অমিত ও এসআই (নিঃ) মামুন সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত প্রধান দুই আসামি হলেন-মোঃ শান্ত শেখ(২২) ও মোঃ সবুজ শেখ(৩০)। তারা লোহাগড়া উপজেলার রায়গ্রামের মৃত গফফার শেখের ছেলে।

অনুসন্ধানে জানা যায়, নৈশ প্রহরী সিরাজুল ইসলামের সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ সামাজিক বিরোধ ছিল। পূর্বের কলহের জের ধরে ঘটনার রাতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের বাড়ির পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওত পেতে থাকে। ভিকটিম সিরাজুল কর্মস্থলে যাওয়ার সময় আসামিরা তার উপর হামলা করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়।

সংবাদ প্রাপ্তির সাথে সাথে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত মো: সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

error: Content is protected !!

নড়াইলে নৈশ প্রহরী হত্যা, প্রধান ২ আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :