চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের লক্ষীনারায়নপুর বৈরতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা (৭৩) দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুলাই ) সকাল ১০টায় বোয়ালিয়া লক্ষীনারায়পুর গোরস্থানের পাশে তার নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে লক্ষীনারায়নপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, গোমস্তাপুর থানার উপপরিদর্শক শাহরিয়ার, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান শামিউল আলম শ্যামলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে বুধবার (০৫ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


















