দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৮৮
বার পঠিত
নড়াইলে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি নড়াইলে কালিয়ার চাচুড়ী বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ বাংলাদেশের সাথে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ধারণ করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিনকে ৩ হাজার, বাবুলাল সাহাকে ১ হাজার, পরমানন্দ বিশ্বাসকে ৫ শত ও মুজাম খানকে ২ শত টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে কালিয়ার চাচুড়ী বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় চার ব্যবসায়ীকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৭ নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও মজুদ করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিনকে ৩ হাজার, বাবুলাল সাহাকে ১ হাজার, পরমানন্দ বিশ্বাসকে ৫ শত ও মুজাম খানকে ২ শত টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।