ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে চিত্রায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রায়হান শিকদার (১৮) নামের মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল । গত রাত ১১টার দিকে চিত্র নদীর দলজিতপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার  মাসুদ রানা।
শনিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ধোন্দায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রায়হান শিকদার একই উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। তিনি নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদ্রাসায় কওমি বিভাগে পড়াশোনা করতেন।
রাহানের মামা মামুন জানান, শনিবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে মামা বাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল রায়হান। খেলাধুলা পছন্দ করায় মামা বাড়ি এসেই মামার গেঞ্জি গায়ে জড়িয়ে একটি মাঠে স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তাদের সঙ্গে পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে নামে রায়হান। তবে সে ভালো সাঁতার জানত না। সে একটি কলা গাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। পরে হঠাৎ তার সঙ্গীরা দেখে রায়হান তাদের আশেপাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
এ ব্যাপারে নড়াইল  ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা  বলেন, খুলনা বিভাগে একটিমাত্র ডুবুরি ইউনিট। তারা বাগেরহাটের রামপালে পশুর নদীতে ছিল। সেখান থেকে রওনা দিয়ে নড়াইলে পৌঁছেই  রাতে অভিযান পরিচালনা করে  গত রাত ১১টার দিকে দলজিৎ পুর নামক স্থানের চিত্রা নদী থেকে মরদেহ  উদ্ধার  করে ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নড়াইলে চিত্রায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :