ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে গ্রাম পুলিশ হত্যার দু’আসামি গ্রেফতারঃ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের গ্রাম পুলিশ বকুল শেখ (৪০) হত্যাকান্ডের ঘটনায় মুল আসামীসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানা পুলিশ পৃথক অভিযানে মামলার ১নং আসামী কুমড়ী গ্রামের মোসলেম শেখের ছেলে জাহিদ শেখ (৩২) ও ২নং আসামি আইনাল শেখের ছেলে রুবেল শেখকে (৩৪) গ্রেফতার করে।

শনিবার (৩জুন) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংকালে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, দোলন মিয়া, লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন সহ পুলিশের উর্দ্ধতন র্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং-এ জানানো হয় একাধিক চুরি ও ডাকাতি মামলার আসামি জাহিদের দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ১ টি ছোরা উদ্ধার করে পুলিশ। গ্রাম পুলিশ হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জাহিদ ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

জানা যায়, গত ২৮মে রাতে দিঘলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের (কুমড়ি) গ্রামের বদির শেখের ছেলে গ্রাম পুলিশ বকুল শেখকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩০মে নিহতের ছেলে রমজান শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন আরো জানান, নিহত বকুল শেখ ও আসামিদের মাঝে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ ও জমি-জমা নিয়ে গ্রাম্য শত্রুতা চলে আসছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

নড়াইলে গ্রাম পুলিশ হত্যার দু’আসামি গ্রেফতারঃ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট টাইম : ১০:২১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :