ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলে গরুর খামারে বিষ প্রয়োগের অভিযোগঃ ৫টি বিদেশী গরু মৃত্যুর সাথে লড়ছে

সদরের শাহাবাদ এলাকায় একটি গরুর খামারে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বিষযুক্ত পানি খেয়ে ৪টি বিদেশী অন্তঃসত্তা গরু এবং একটি বাছুর মৃত্যুর
সাথে লড়ছে। এর আগে গত এক মাসের মধ্যে ৭ লাখ টাকার ২টি গরু মারা যায়।

সদরের শাহাবাদ ইউনিয়নের শাহাবাদ গ্রামের বাসিন্দা খামার মালিক জাহিদ খান জানান, তিনি ২০ বছর ধরে আড়াই একর জমির ওপর বিভিন্ন সমিতি ও ব্যাংক থেকে লোন নিয়ে দেশী-বিদেশী জাতের সমন্বয়ে একটি গরুর খামার গড়ে তুলেছেন।

শনিবার (৩ জুন) সকালে খামারে এসে দেখেন দক্ষিন পাশের্^র সেডের ৪টি অন্তঃসত্তা ও ১টি গরু অসুস্থ হয়ে শুয়ে পড়েছে এবং মুখ দিয়ে লালা বের হচ্ছে। পরে দেখা যায় যেসব পাত্রে (চাড়ি) গরু খাবার খেয়ে থাকে, সেই পাত্রের পানির রং নীল। তার সন্দেহ গত শুক্রবার রাত ১২টার পর কোনো এক সময়ে এই পানিতে বিষ মেশানো হয়েছে। তিনি বলেন, গত এক মাসের মধ্যে তার প্রায় ৭ লাখ টাকার দু’টি গরুকে মেরে ফেলা হয়েছে। তার ধারনা স্থানীয় শত্রুতার কারণে তার খামারে বিষ প্রয়োগ করা হচ্ছে। এর প্রতিকার না হলে কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করা সম্ভব নয় বলে জানান। তিনি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে নড়াইলের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা অনন্ত পাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে খাবারের সাথে বিষ মেশানো হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে চুড়ান্তভাবে কিছু বলা যাবে না। গরুগুলির চিকিৎসা চলছে।

সদর থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেতা-কর্মী নিয়ে প্রেসক্লাবে ইশরাক হোসেন, সংবাদ সম্মেলনে কথা বলছেন

error: Content is protected !!

নড়াইলে গরুর খামারে বিষ প্রয়োগের অভিযোগঃ ৫টি বিদেশী গরু মৃত্যুর সাথে লড়ছে

আপডেট টাইম : ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :