দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৮২
বার পঠিত
নড়াইলের সময় টিভির সাংবাদিককে এলোপাথাড়ি ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান। হামলাকারীদের ছুরিকাঘাতে তার হাত-পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বেরিয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর তিনি হামলার শিকার হন। আহত সজিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় তিনি জরুরি কাজে লোহাগাড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর পৌঁছালে তার ওপর হামলা হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা তার হাত, পা ও পেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, সজিবুর রহমানের হাত, পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় নড়াইলের সাংবাদিক সমাজ নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি
সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান। হামলাকারীদের ছুরিকাঘাতে তার হাত-পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বেরিয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর তিনি হামলার শিকার হন।
আহত সজিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় তিনি জরুরি কাজে লোহাগাড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর পৌঁছালে তার ওপর হামলা হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।
হামলাকারীরা তার হাত, পা ও পেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন, সজিবুর রহমানের হাত, পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় নড়াইলের সাংবাদিক সমাজ নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।