ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলের নারি কেলেঙ্কারি চিকিৎসক শশাঙ্ক ঘোষকে বদলি

-নারি কেলেঙ্কারিতে অভিযুক্ত চিকিৎসক শশাঙ্ক ঘোষ।

নড়াইলের কালিয়া উপজেলার আলোচিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ককে রংপুরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বদলি করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে, পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর- রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। নড়াইল জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার অপসারণ দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এসময় চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ডাক্তার শশাঙ্ককে বদলির আহ্বান জানান প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে।
উল্লেখ্য, ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষের নারি কেলেঙ্কারি, অনিয়ম, দুর্নীতি, সরকারি টাকা আত্মসাৎ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা দাবি, হাসপাতালের পুকুরের মাছ বিক্রির টাকা লোপাট, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের কাছে অর্থ দাবি নিয়ে গত ৬ তারিখে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, সিভিল সার্জনসহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র পেশ করেন কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক মোতালেব হোসেন, উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
অভিযোগের পেক্ষিতে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে খবর ছাপা হলে গত শুক্রবার সেই খবরকে ভুয়া ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সরকারি ছুটির দিনে নিজ কার্যালয়ে বসে সংবাদ সম্মেলন করেন ডাক্তার শশাঙ্কচন্দ্র ঘোষ।
পরবর্তীতে গত শনিবার কালিয়া উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে ডাক্তার অনিয়মের বিরুদ্ধে ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কালিয়া উপজেলার কয়েক শত লোকজন।
সেই মানববন্ধনে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নড়াইলের নারি কেলেঙ্কারি চিকিৎসক শশাঙ্ক ঘোষকে বদলি

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :