ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় ভিক্ষুককে মৃত্যু দেখিয়ে বয়স্ক ভাতা বাতিলের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় ভিক্ষুককে মৃত্যু দেখিয়ে তার বয়স্ক ভাতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরকান্দা পৌরসভার ৯নং ওয়ার্ড জগদিয়া বালিয়া গ্রামের মৃত্যু সোনা মিয়ার স্ত্রী নুরজাহান বেগম দীর্ঘদিন যাবত বয়স্ক ভাতা ভোগ করে আসছিল। হঠাৎ রহস্যজনক ভাবে তার বয়স্ক ভাতাটি বন্ধ হয়ে যায়। নুরজাহান বেগম এখনো জীবিত আছেন এবং জাতীয় পরিচয় পত্র ২৯২৬২০৯৮০৬৪২৩ অনুসারে তার বয়স ৮৪ বছর।

অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৮৪ বছর বয়সী বৃদ্ধার কোন জায়গা না থাকায় রাস্তার পাশে কুঁড়ে ঘর তুলে বসবাস করছে। স্বামী মারা গেছেন অনেক আগেই। এক মাত্র মেয়ে বিয়ে পর স্বামীর সংসার করছেন। মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে কোন রকম চলে বৃদ্ধার সংসার। বয়সের ভারে শরীরে এখন বিভিন্ন রোগে বাসা বেঁধেছে। এরই মধ্যে তার সু খবর আসে বয়স্ক ভাতার। নিয়মিত পাচ্ছিলেন ভাতার টাকা।

নুরজাহান বেগম জানান, প্রতি মাসে ভাতার টাকা পেয়ে আমি ওষুধ কিনে খেতাম। ভাতা বন্ধ হওয়ায় কোন ওষুধই কিনতে পারছিনা। বারবার অফিসে গিয়ে কোন ফল পাইনি। অফিসের স্যার বলেছেন, তাদের কাছে কে বলেছে আমি নাকি মারা গেছি তাইতো আমার নাম কেটে দিয়েছে।

পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিল মিকু মিয়া বলেন, নুরজাহান ছাড়াও আমার ওয়ার্ডের মজিবুর রহমান ও নীল কর্মকারের একই অবস্থা। তাদেরও মৃত্যু দেখিয়ে বয়স্ক ভাতার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কার কথায় উপজেলা সমাজ সেবা অফিস এই সব করেন তা আমার জানা নেই।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, নুরজাহানের নাম বয়স্ক ভাতার তালিকা থেকে কর্তন করা হয়েছে। কি কারনে কর্তন করা হয়েছে সেটা আমি খতিয়ে দেখছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নগরকান্দায় ভিক্ষুককে মৃত্যু দেখিয়ে বয়স্ক ভাতা বাতিলের অভিযোগ

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টারঃ :