আপডেট টাইম :
০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
৩৫৬
বার পঠিত
নগরকান্দায় গাড়ির গতিরোধ করে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা
ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কালিয়ার মোড় এলাকায় এক ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে গøাস ভেঙ্গে হত্যার চেষ্টা চালায় দুবৃত্তরা। রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জানাযায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী আমিনুল ইসলাম এর প্যাডো গাড়ি শিবচরের সূর্যনগর থেকে নড়াইল যাবার সময় ঘটনাস্থলে এলে এ হামলার স্বীকার হন। ব্যবসায়ী এবং গাড়িচালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুবৃত্তরা পালিয়ে যায়। তবে ব্যবসায়ী আমিনুল অক্ষত আছেন। ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যবসায়ীক শত্রæতার জেরে কেউ এমনটা করতে পারে বলে সাংবাদিকদের জানান ব্যবসায়ী আমিনুল ইসলাম। এবিষয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের হয়েছে এবং গাড়িটি থানা হেফাজতে আছে। থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ব্যবসায়ী আমিনুল ইসলাম অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কালিয়ার মোড় এলাকায় এক ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে গøাস ভেঙ্গে হত্যার চেষ্টা চালায় দুবৃত্তরা। রবিবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জানাযায়, ঠিকাদারি প্রতিষ্ঠান ভাই ভাই ট্রেডার্সের স্বত্তাধিকারী আমিনুল ইসলাম এর প্যাডো গাড়ি শিবচরের সূর্যনগর থেকে নড়াইল যাবার সময় ঘটনাস্থলে এলে এ হামলার স্বীকার হন। ব্যবসায়ী এবং গাড়িচালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুবৃত্তরা পালিয়ে যায়। তবে ব্যবসায়ী আমিনুল অক্ষত আছেন।
ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ এবং ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যবসায়ীক শত্রæতার জেরে কেউ এমনটা করতে পারে বলে সাংবাদিকদের জানান ব্যবসায়ী আমিনুল ইসলাম।
এবিষয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের হয়েছে এবং গাড়িটি থানা হেফাজতে আছে।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ব্যবসায়ী আমিনুল ইসলাম অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।