ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত, বাবা মেয়ে আহত

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বড় কুমারদিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় সাথে থাকা বাবা ও মেয়ে আহত হয়। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

নিহত মায়ের নাম সুমাইয়া আক্তার (৩৫) ও তার ৮ মাস বয়সী শিশুপুত্র মোহাম্মদ মীর যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের আজমিন মিয়ার স্ত্রী ও সন্তান বলে পরিচয় নিশ্চিত করা গেছে। একই ঘটনায় নিহতের স্বামী আজমিন (৪৫) ও কন্যা ফাতেমা আক্তার (২) গুরুতর আহত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুমাইয়া আক্তার তার ছেলে সন্তানদের নিয়ে স্বামীর বাইকে চেপে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং লাশ দুটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় বুঝিয়ে দেয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরব্নে পৃথক অভিযান: ২ নৌকাসহ ৭ জেলে আটক

error: Content is protected !!

নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত, বাবা মেয়ে আহত

আপডেট টাইম : ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার :