ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় তালাবদ্ধ ঘরের মেঝেতে গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবার উধাও!

ফরিদপুরের নগরকান্দায় হাসিনা বেগম (২৫) নামে এক গৃহবধুর লাশ নিজ ঘরের মেঝেতে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীসহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। স্বামীর বাড়ির লোকজন পলাতক থাকায় এটিকে হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছেন ওই নিহত গৃহবধুর বাবা।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বাস্তপট্টি গ্রামের স্বামীর তালাবদ্ধ ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধু ওই গ্রামের ফরহাদ মোল্যার স্ত্রী ও ভাঙ্গা উপজেলা মানিকদী-খারদী গ্রামের মোসলেম শেখের মেয়ে। তিনি এক কন্যা সন্তানের জননী।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার সকালে ফরহাদের বসতঘরের তালা মারা দেখেন। এতে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা বেড়ার  ফাকা দিয়ে দেখেন হাসিনার লাশ মেঝেতে পড়ে আছে। তবে তার স্বামী-সন্তান, শ্বশুর বাড়ির লোকজন কেউ ঘরে নেই। পরে ঘটনাটি পুলিশকে অবহিত করেন।
নিহত হাসিনার বাবা মোসলেম শেখ অভিযোগ করে বলেন, ১৫ বছর আগে আমার মেয়ে হাসিনাকে ফরহাদের সাথে বিয়ে দেই। বিয়ের পর থেকে মাঝে মাঝেই ফরহাদ ও তার পরিবার আমার মেয়েটাকে নানাভাবে নির্যাতন করতো। আমাদের ধারনা ফরহার ও তার পরিবার মিলে আমার মেয়েকে হত্যা করে লাশ ঘরের মেঝেতে রেখে পালিয়ে গেছে। আমরা এ ঘটনায় মামলা করবো। আমরা এর বিচার চাই।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে আমিসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘরের মেঝে থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট আসার পর বুঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

error: Content is protected !!

নগরকান্দায় তালাবদ্ধ ঘরের মেঝেতে গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবার উধাও!

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দা :