ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় জুট মিলে যৌথ  বাহিনীর অভিযান, অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেফতার-১

বোরহানুজ্জামান আনিসঃ

ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডার সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

.

১২ এপ্রিল দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এম এম জুট মিলের অভ্যন্তরে অবৈধভাবে মজুদকৃত এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি গ্যাসের  ট্যাংক লড়ি জব্দ করা হয়। অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে  কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে।

.

অভিযানকালে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

.

উল্লেখ্য, এম এম জুট মিলে অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।

.

জানা গেছে  দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট -২ ডিলার  আব্দুল মজিদ ফিলিং স্টেশন। যাহার  স্বত্বাধিকারী এম এম জুট  মিলের মালিক মোস্তাক আহমেদ।  পাম্পটি ফরিদপুর – বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে অবস্থিত। পাশাপশি দুই প্রতিষ্ঠানের মালিক একই ব্যক্তি হওয়ার সুবাদে পাম্পের গ্যাস নিয়ে জুট মিলের অভ্যন্তরে বোতলজাত করে তা বাজারে উচ্চ মূল্য বিক্রি করে আসছিল।

.

জুট মিলের মালিক মোস্তাক আহমেদ পলাতক থাকায় ও মুঠো ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নগরকান্দায় জুট মিলে যৌথ  বাহিনীর অভিযান, অবৈধ গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেফতার-১

আপডেট টাইম : ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
বোরহানুজ্জামান আনিস, সিনিয়র স্টাফ রিপোর্টার :