ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় ২০২২-২৩ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতাধীন সড়ক নির্মাণ কাজে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির ও মহিলা ইউপি সদস্য সম্পা বেগমের যোগসাজশে এ ধরনের অনিয়ম করা হয়েছে বলে দাবী স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়নের দুলালী গ্রাম থেকে ছোট কুমারদিয়া কালি মন্দির পর্যন্ত একটি সড়ক নির্মান কাজ চলমান রয়েছে ইউপি চেয়ারম্যান বাবু ফকিরের ত্বত্তাবধানে। অথচ সেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলেও সেখানে কাজ করা হচ্ছে সরাসরি ভেকু ব্যবহার করে। ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ ফায়েক মোল্লা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদের সাথে কোনো প্রকারের পরামর্শ ছাড়াই তার মনগড়া ভাবে কাজ করে যাচ্ছেন, কিছু বললেই আমাদের নানাভাবে হুমকি ধামকি দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদেরকে না জানিয়ে গ্রাম পুলিশ মিন্টুকে দিয়ে এসব কাজ করাচ্ছেন।এ ব্যাপারে  আমাদের সাথে কোন পরামর্শই করেন না।
এ ব্যাপারে প্রকল্পের পিআইসি ও মহিলা ইউপি সদস্য মোসাঃ সম্পা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী একই ইউনিয়নের গ্রাম পুলিশ মিন্টু মিয়া বলেন, দুলালী গ্রামের রাস্তা নির্মাণের কাজের দাায়িত্ব চেয়ারম্যান সাহেব আমাকে দিয়েছেন, তাই আমি কাজ করছি। এটি কোন প্রকল্পের কাজ তা আমি জানিনা। আপনারা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেন।
মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, এতোটুকু কাজের জন্য ওই পর্যন্ত যাওয়া লাগে নাকি ? আপনারা আমার সাথে দেখা করেন। তবে ভেকু দিয়ে কাজ করার ব্যাপারে জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত না তবে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখে নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরব্নে পৃথক অভিযান: ২ নৌকাসহ ৭ জেলে আটক

error: Content is protected !!

নগরকান্দায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ

আপডেট টাইম : ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
মুকুল বোস, বিশেষ প্রতিনিধি :