ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নকশিকাঁথা কমিউটার ট্রেন থেকে মাদকসহ ১জন আটক

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশন স্টেশনে নকশী কাঁথা কমিউটার ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ করিম বেপারী নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২২ নভেম্বর) ভোরে মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকাগামী ট্রেনটি যাত্রা বিরতি দিলে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। আটক করিম বেপারী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার উজলপুর বিলপাড়া এলাকার মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।

পোড়াদহ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছালে জিআরপি থানার এসআই ইদ্রিস আলী ও এএসআই মুরাদ আলী নকশীকাঁথা ট্রেনে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগের মধ্যে রাখা ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মাদক বহনের দায়ে করিম বেপারী নামে একজনকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মাদক মামলা করে আদালতে প্রেরণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নকশিকাঁথা কমিউটার ট্রেন থেকে মাদকসহ ১জন আটক

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার :