ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ধর্ষক গেন্দুর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানব বন্ধন

জসীমউদ্দীন ইতিঃ

ধর্ষক শাহাজাহান আলী ওরফে গেন্দুর সর্বোচ্চ শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ১৪নং রাজারগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গীতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ মে সোমবার দুপুর ১২ টায় পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

.

মানব বন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য দেন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম নুরু, সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহ-সভাপতি আহসান হাবিব মাস্টার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

.

মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু ও নারী ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত এবং মাদক ব্যবসার মাধ্যমে সমাজ ধ্বংসে নিয়োজিত গেন্দুর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।” তাঁরা আরও বলেন, “এই নরপিশাচের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং প্রতিবাদ চালিয়ে যাব।” উল্লেখ্য, গত ০৪ মে রবিবার রাজারগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (নদীডাঙ্গা) এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

.

এ বিষয়ে ভুক্তভোগী শিশুর বাবা শহীদুল ইসলাম (৪০) বাদী হয়ে শাহজাহান আলী ওরফে গেন্দুর (৪৬) নামে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে রাতেই রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শাহাজাহান আলী গেন্দুকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম নাজমুল কাদের ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

ধর্ষক গেন্দুর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানব বন্ধন

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :