ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ধরা খেয়ে বিয়ে, ১০ দিন পর নববধূর আত্মহত্যা

চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে অন্তরঙ্গ পরিবেশে অবস্থান করার সময় হাতেনাতে ধরে শাহ আলমের সঙ্গে অন্তরা খাতুনের বিয়ে দেন এলাকাবাসী। এরপর স্বামীর পরিবারের নির্যাতন ও কটুকথা সইতে না পেরে আত্মহত্যা করেছেন নববধূ অন্তরা খাতুন।

বিয়ের মাত্র ১০ দিনের মাথায় সোমবার দুপুর অন্তরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অন্তরা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনিপাড়ার কলিম উদ্দিনের মেয়ে। গত ১০ দিন আগে একই গ্রামের আশাদুল হক আশার ছেলে শাহ আলমের সঙ্গে অন্তরার বিয়ে হয়।

এলাকাবাসী জানান, প্রতিবেশী যুবক শাহ আলমের সঙ্গে অন্তরা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ মে অন্তরাকে ডেকে নিয়ে নিজ বাড়িতে অন্তরঙ্গ পরিবেশে অবস্থান করছিল শাহ আলম। এ সময় এলাকার লোকজন তাদের আটক করে এবং ৯০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে দেয়।

শাহ আলমের পরিবার বিষয়টি মেনে না নিয়ে অন্তরাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। সোমবার সকালে অন্তরা পিতার বাড়িতে যায়। সকাল সাড়ে ১০টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় অন্তরাকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে অন্তরা মারা যায়।

অন্তরার পিতা কলিম উদ্দিন জানান, আমি দোষীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ জানান, বিয়ের কয়েক দিনের মাথায় একটা মেয়ের আত্মহত্যা রহস্যজনক মনে হচ্ছে। সে কারণে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল

error: Content is protected !!

ধরা খেয়ে বিয়ে, ১০ দিন পর নববধূর আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :