ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী কমেলা বেগম (৩৩) কে আটক করেছে।১৪ জানুয়ারি, মঙ্গলবার ভোররাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসী আনোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালান ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।কুষ্টিয়া সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, হত্যা, মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার এজাহার নামীয় আসামি আনোয়ার হোসেন অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়।

এসময় নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেনকে আটক করা হয় এবং বাড়ি তল্লাশি করে তার শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এসময় আনোয়ার হোসেনের অপরাধ কর্মকাণ্ডের সহযোগী তার স্ত্রী কমেলা বেগমকেও আটক করে ক্যাম্পে নেয় সেনা সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালানসহ নানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করছে। আটক আনোয়ার হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে সেনা ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।এলাকাবাসীর অভিযোগ, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত।

অর্থের চুক্তিতেও সে হত্যাসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে থাকে। বিভিন্ন অপরাধের ঘটনায় দৌলতপুর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুর সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আটক

আপডেট টাইম : ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :