ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার

মোঃ জিয়াউর রহমান:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ১৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চকলেটবাজি উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির টহল দল বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে সীমান্ত এলাকার মরারপাড়া মাঠে অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৩৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৮০ পিস চকলেটবাজি উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন রাত দেড়টার দিকে আশ্রায়ন বিওপির টহল দল মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও পটকাবাজির আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ৯৫ হাজার টাকা। উদ্ধার হওয়া পটকাবাজি কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে এবং ভারতীয় মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর ও অঙ্গীকারাবদ্ধ রয়েছে।

সীমান্তবর্তী জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি :