ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

মোঃ জিয়াউর রহমান:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া, মহিষকুন্ডি, ধর্মদাহ ও শেওড়াতলা বিওপির টহল দল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫৯ লাখ ২৭ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

এছাড়াও গাঁজা চাষের সাথে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের মো. নাহারুল ফকির (৫৫) কে পলাতক আসামি দেখিয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি একই এলাকার মৃত আফতাহিমের ছেলে।

উদ্ধার হওয়া গাঁজা দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া (দৌলতপুর) প্রতিনিধি :