ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার দৌলতপুরে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন।

২১ এপ্রিল, রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনলাইনে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছারের কার্যালয়ে এ মনোনয়ন দাখিল করেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে বুলবুল আহমেদ চৌধুরী, মো. আনিসুর রহমান ও মো. হাসানুল আসকার। ভাইস চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান, মোহা. জাহেরুল ইসলাম ও বর্তমান ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা খাতুন, মোছা. রেবেকা খাতুন, মোছা. ইকফাত আরা জলি, মোছা. ফারজিয়ানা খাতুন, মোছা. মারুফা ইয়াসমিন ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সোনালী খাতুন।

এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রবিবার দুপুর ১ টার দিকে চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী (টোকেন চৌধুরী) মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারের বহরে কয়েক হাজার নেতা-কর্মীদের সাথে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে আসেন।

এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের কথা জানান। পাশাপাশি তিনি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গতকালের দাখিল করা মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ ২১ মে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :