ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বুলবুল চৌধুরীর আজ দায়িত্বভার গ্রহণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আজ রবিবার (২৩ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ শেষে তিনি প্রথমে সমন্বয় সভায় যোগ দেন। দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভা শেষে একই স্থানে আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভায় দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজসহ আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের দায়িত্বভার গ্রহণের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ জানান, প্রথমে দায়িত্বভার গ্রহণের সংক্ষিপ্ত  আনুষ্ঠানিকতা শেষে দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও আজ দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্মিত মিলনায়তনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীসহ আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বুলবুল চৌধুরীর আজ দায়িত্বভার গ্রহণ

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :